জাতীয়
টেকনাফের পাহাড়ে ৩ যুবকের রক্তাক্ত মরদেহ
NewsView

নিউজভিউ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। তারা তিনজনই স্থানীয় বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত রবির বাবা রুহুল আমিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নিজের ছেলের মরদেহ শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গেলে মরদেহগুলো দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লোড হচ্ছে...