নারায়ণগঞ্জসদর
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রনির গণসংযোগ
NewsView

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ করেছেন জেলা বিএনপির যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' বাস্তবায়নে জনগণের সমর্থন চেয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে মশিউর রহমান রনি ফতুল্লার শিবু মার্কেট থেকে রেললাইন বটতলা পর্যন্ত লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালীন দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা আমাদের জাতীয় মুক্তির একমাত্র পথ। এই ভিশন বাস্তবায়নে জনগণ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।"
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করেই বিএনপি নেতাকর্মীরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লোড হচ্ছে...