রাজনীতি
দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো: মইনুদ্দিন আহমাদ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড - ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে মিলে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশটাকে ভালো করি, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো।"
তিনি মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মাদরাসায় পড়লে কেউ ঠকে যাবে না। হাফেজ ছাত্রদের ফজিলত প্রসঙ্গে তিনি বলেন, একজন হাফেজ ছাত্র ১০ জন নিকটাত্মীয়কে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরও যুক্ত করেন যে, মাদরাসার ছাত্ররাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ ও ব্যারিস্টার হবে।
হিফজুল কুরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ও বাংলাদেশ বেতারের আলোচক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি কুরআনের আলোকে ইহকাল এবং পরকাল নিয়ে আলোচনা করেন এবং কোরআনের অনন্যতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে হাফেজ মাওলানা মামুনুর রশিদ ও অধ্যাপক মুফতি আবদুল হালিম উপস্থিত ছিলেন। প্রধান আকর্ষণ ছিলেন ইসলামিক নাশিদ শিল্পী মশিউর রহমান, যার ইসলামী সংগীত পরিবেশনায় অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতির হাত ধরে হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ী পরিয়ে দেওয়া হয় এবং মাওলানা মামুনুর রশীদ সমাপনী ছাত্রদের সবক (শেষ পাঠ) পড়ান।

লোড হচ্ছে...