নারায়ণগঞ্জসদর
বিজয় দিবসে পথশিশুদের মুখে হাসি ফুটালেন অ্যাড. টিপু
NewsView

নিউজ ভিউ
মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এক ভিন্নধর্মী মানবিক কর্মসূচির আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে তিনি পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানোর বার্তা দেন।
পথশিশুদের নিয়ে খাবার বিতরণের সময় এডভোকেট টিপু বলেন, "মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও গণতন্ত্রের চেতনার প্রতীক। বিজয়ের দিনে শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোই শহীদদের প্রতি প্রকৃত সম্মান।" তিনি আরও বলেন, পথশিশুরাও এই দেশের নাগরিক; তাদের মুখে হাসি ফোটানোই আজকের বিজয় দিবসের অঙ্গীকার।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
পথ শিশুদের মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

লোড হচ্ছে...