রাজনীতি
প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মামুন মাহমুদ
NHP NewsView

আমার প্রথম লক্ষ্য হবে বৈষম্য দূর করা
নিউজভিউ
নারায়ণগঞ্জের জেলা পরিষদকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (১৬ মার্চ) বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র এই প্রবীণ নেতা জেলা পরিষদ ভবনে প্রশাসক হিসেবে তাঁর নতুন কর্মদিবস শুরু করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমান নতুন প্রশাসককে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং দায়িত্বভার বুঝিয়ে দেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদের সাথে নারায়ণগঞ্জ জেলা পরিষদেও নতুন প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম ঘোষণা করা হয়।
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধ্যাপক মামুন মাহমুদ তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, "বিগত সময়ে উন্নয়ন কর্মকাণ্ডে অনেক ক্ষেত্রে বৈষম্য হয়েছে বলে অভিযোগ ছিল। আমার প্রথম লক্ষ্য হবে সেই বৈষম্য দূর করা। নারায়ণগঞ্জের প্রতিটি এলাকার মানুষ যেন সমানভাবে জেলা পরিষদের উন্নয়ন ও সেবার সুফল পায়, তা নিশ্চিত করা হবে।"
প্রশাসক আরও উল্লেখ করেন যে, জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জেলা পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিক্ষা, সামাজিক অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেন এই নবনিযুক্ত প্রশাসক।
এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

লোড হচ্ছে...