নারায়ণগঞ্জসদর
কুতুবপুরে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার দাবিতে গণস্বাক্ষর অভিযান
NewsView

বহু বছরের উন্নয়ন বঞ্চনা এবং নাগরিক সুবিধার ঘাটতি থেকে মুক্তি পেতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জনগণের মধ্যে এক নজিরবিহীন ঐক্য তৈরি হয়েছে। উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)-এর অন্তর্ভুক্তির দাবিতে শুক্রবার (১৪ নভেম্বর) তৃতীয় দিনের মতো অভূতপূর্ব গণস্বাক্ষর কর্মসূচি পালিত হলো।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, মুসলিমপাড়া, পূর্ব শাহী মহল্লা, পাগলা পূর্বপাড়া (অর্ধাংশ) সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ জনগণের স্বাক্ষর সংগ্রহ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্বতঃস্ফূর্তভাবে আসা এই বিশাল সংখ্যক মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে স্বাক্ষর প্রদান করে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে তাদের জোরালো মত দেন।
গণস্বাক্ষর প্রদানকালে সাধারণ জনগণ তাদের ক্ষোভ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, বিগত বছর ধরে আমরা কুতুবপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত ট্যাক্স বা কর পরিশোধ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, এর বিনিময়ে ইউনিয়নের রাস্তাঘাট বা অবকাঠামোগত কোনো উন্নয়নের ছোঁয়া আমরা পাইনি। আমাদের প্রাপ্য নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত।
কুতুবপুরবাসী এখন এক বাক্যে বলছেন, কেবল নাসিকের অন্তর্ভুক্তির মাধ্যমেই তাদের উন্নয়ন নিশ্চিত হতে পারে। তাই তারা 'একমত ও ঐক্যমত' সৃষ্টি করে এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এই গুরুত্বপূর্ণ গণস্বাক্ষর কর্মসূচিটি বাস্তবায়নে নেতৃত্ব দেন শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও অত্র বাস্তবায়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদ।
এসময় উপস্থিত থেকে আন্দোলনকে বেগবান করেন কবরস্থান কমিটির উপদেষ্টা ও পাগলা বাজার সমিতির সভাপতি মোঃ মাজহারুল আলম মিথুন, মোঃ আনিসুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব এস.এম.কাদির, মোঃ নাসির উদ্দিন প্রধান, মোঃ হায়দার আলী, মোঃ ইব্রাহিম গাজী, এম এ জাহের মোল্লা, আদালত ভূইয়া স্যার, প্রগতি সভাপতি আমির হোসেন লিটন, মোঃ হুমায়ন কবির, মোঃ সুজন, ইসহাক খাঁন, মোঃ মহসিন দেওয়ান, মোঃ বাবু, মোঃ আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, আশিকুল্লাহ রাশেদ, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

লোড হচ্ছে...