আদালতসদর
আদালত প্রাঙ্গণে সাখাওয়াত ‘মানুষই আওয়ামী লীগকে লকডাউন করে দিয়েছে’
NewsView

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মসূচীকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদ জানাতে গিয়ে দলটিকে সরাসরি আক্রমণ করলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি মন্তব্য করেছেন, "বাংলাদেশের মানুষই আওয়ামী লীগকে লকডাউন করে দিয়েছে" এবং এটি এখন কার্যত একটি নিষিদ্ধ দল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদসভায় সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় এই সভার আয়োজন করা হয়।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ধরে নারায়ণগঞ্জের মানুষকে খুন, গুম ও নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষকে হত্যা করে তারা বিদেশে পালিয়েছে। শেখ হাসিনা আইন ও বিচারের ভয়েই দেশ ছেড়েছেন।"
তিনি আরও বলেন, "জনগণ আশা করেছিল শেখ হাসিনা আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হবেন। কিন্তু জুলাই বিপ্লবে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যার পরও তিনি সহিংসতার পথে হাঁটছেন।"
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দাবি করেন, "আওয়ামী লীগ এখনো আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিপদে ফেলতে চায়, কিন্তু জনগণ তাদের সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।" তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে আওয়ামী লীগের সকল নাশকতামূলক ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে।
সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...