আন্তর্জাতিক
দাবানলে জ্বলছে ফ্রান্স, ৪২ হাজার হেক্টর পুড়ল
NewsView5

নিউজভিউ ডেস্ক
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ফ্রান্সের সবচেয়ে বড় দাবানলগুলোর একটিতে পরিণত হয়েছে।
দাবানলের কারণে মহাসড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দরনগরী বোর্দোর আশপাশের গ্রাম থেকে ৫০ হাজারের বেশি বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বোর্দো থেকে স্পেন সীমান্ত পর্যন্ত মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার অংশ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বোর্দোতে ট্রেন চলাচলও স্থগিত রয়েছে।
রোববার লা ট্রিবিউন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুন্যেস বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও দীর্ঘ সময় লাগবে। তাই যেসব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের আপাতত নিজ নিজ এলাকায় ফেরার সুযোগ নেই।
আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, দাবানলে ইতোমধ্যে প্রায় ৪২ হাজার হেক্টর বন ও ভূমি পুড়ে গেছে। ১৯৪৯ সালের ভয়াবহ দাবানলে প্রায় ৫০ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান পরিস্থিতিকে সেই ঘটনার পর সবচেয়ে বড় দাবানলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তা করতে ফরাসি সেনাবাহিনী অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েন করেছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই অভিযানে শত শত দমকলকর্মী নিরলসভাবে কাজ করছেন।
অভিযানের অন্যতম দায়িত্বশীল কর্মকর্তা ও দমকল বাহিনীর ক্যাপ্টেন নিকোলা ব্রাজ বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে অত্যন্ত উত্তপ্ত বাতাস সৃষ্টি হচ্ছে, যা আগুনকে আরও ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে।

লোড হচ্ছে...