নারায়ণগঞ্জসদর
নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর সন্ধান চায় পরিবার
NewsView

নিউজভিউ
গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হয়েছেন নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী সজিব খান (২৭)। গত ২৩ মার্চ দুপুরে বাসা থেকে বের হওয়ার পর গত চারদিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
নিখোঁজ সজিব খান পটুয়াখালী জেলার দুমকি থানার চরগরবদি গ্রামের মো. শহিদ খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় ব্যবসা করতেন এবং নিতাইগঞ্জ কাচারি গলি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ দুপুর পৌনে ১টার দিকে দাদার মিলাদ মাহফিলে অংশ নিতে পটুয়াখালীর উদ্দেশ্যে বাসা থেকে বের হন সজিব। পথিমধ্যে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত স্ত্রীর সাথে ফোনে কথা হলেও এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজের ঘটনায় সজিবের স্ত্রী মোসা. নুরজাহান রানা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং র্যাব-১১ সদর দপ্তরেও লিখিত অভিযোগ দিয়েছেন। সজিবের শ্বশুর সোহেল রানা জানান, তাদের পারিবারিক জীবনে কোনো কলহ ছিল না এবং কারো সঙ্গে সজিবের কোনো শত্রুতাও ছিল না। হঠাৎ এই নিখোঁজের ঘটনায় দুই পরিবারই দিশেহারা হয়ে পড়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধানে দেখা গেছে সজিবের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল মাদারীপুর জেলার মুকসুদপুর এলাকায়। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং সজিবের সন্ধান পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লোড হচ্ছে...