নারায়ণগঞ্জবন্দর
বন্দরে ২৮ দিনে ৩০টি মামলা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর থানায় গত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অপরাধে মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) প্রাপ্ত তথ্যানুযায়ী, এই এক মাসে থানায় মাদক, হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং চুরিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা নথিভুক্ত হয়েছে।
এর মধ্যে ৭টি মাদক মামলায় অভিযান চালিয়ে ১৩ জন অভিযুক্তকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে উদ্ধার করা হয়েছে ২০৫ পিস ইয়াবা, ১৬ কেজি গাঁজা ও ১৬ পুরিয়া হেরোইন।
থানা সূত্রে জানা গেছে, ৩০টি মামলার মধ্যে মাদক সংক্রান্ত ৭টি, হত্যা ২টি, নারী ও শিশু নির্যাতন ২টি, দস্যুতা ১টি, সাইবার ক্রাইম ১টি, চুরি ৩টি এবং সড়ক পরিবহন আইনে ৪টি মামলা হয়েছে। এছাড়া অন্যান্য ধারায় আরও ১৩টি মামলা রুজু করা হয়েছে। বন্দর থানা পুলিশ মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ২২ জন, সিআর মামলার ৩০ জন এবং সাজাপ্রাপ্ত ২ জনসহ মোট ৫৪ জন পরোয়ানাভুক্ত অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, নির্বাচনের মাস হওয়া সত্ত্বেও অন্যান্য সময়ের তুলনায় বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। পুলিশ বিশেষ করে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ দমনে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...