জাতীয়
হাদির স্ত্রীর প্রশ্ন
❝ইউনূস সাহেব, আমার স্বামী হত্যার বিচার কোথায়?❞
NewsView

নিউজভিউ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ক্ষোভ ও প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বিচারহীনতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন।
রাবেয়া ইসলাম শম্পা তাঁর পোস্টে সরাসরি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করে লেখেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?” তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা বা প্রলোভন তাঁর স্বামীর রক্তের বিনিময়ে গ্রহণ করা হবে না।
শম্পা বলেন, “আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের (হাদির একমাত্র সন্তান) দায়িত্ব নেওয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার!”
সামনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ব্যস্ততার সমালোচনা করে তিনি বলেন, “আপনারা ব্যস্ত নির্বাচন নিয়ে। কিন্তু যে দেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনদুপুরে সবার সামনে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং খুনিদের কোনো সুরাহা হয় না, সে দেশের মানুষ কিসের ভিত্তিতে ভোট দিতে যাবে?” তিনি উল্লেখ করেন, বিচারহীনতার কারণে জনগণ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে।
পোস্টের শেষ অংশে তিনি হাদির আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ওসমান হাদি নিজে কোনো কিছুতেই আপস করেনি, আর আমরাও করব না। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এই দেশের মাটিতে বসেই।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় আজই (বৃহস্পতিবার) রুবেল আহম্মেদ নামে এক আসামিকে ৬ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। তবে মামলার প্রধান আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ বাড়ছে হাদির পরিবার ও সমর্থকদের মধ্যে।

লোড হচ্ছে...