নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে মায়ের জন্মদিনে হেলিকপ্টারে আকাশ ভ্রমণ করালেন পুত্র
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে মায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার ভাড়া করে তাঁকে আকাশ ভ্রমণ করিয়েছেন এক শিল্পপতি সন্তান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়াস্থ স্প্ল্যাস প্যারাডাইজ গার্ডেন থেকে হেলিকপ্টারে চড়ে মা ও ছেলে দীর্ঘক্ষণ আকাশ ভ্রমণ করেন।
জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর ঘারমোড়া এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে মোহাম্মদ হাসান মিয়া খোকন ২০২৩ সালে দেশের বাইরে সর্বোচ্চ রেমিটেন্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেন। ডিসেম্বর মাসে তাঁর মা হামিদা খাতুনের জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি একটি হেলিকপ্টার ভাড়া করেন এবং মাকে সারপ্রাইজ দেন।মায়ের বিশেষ দিনে সন্তানের এমন অকৃত্রিম ভালোবাসার উপহার দেখে উপস্থিত অনেককেই রবীন্দ্রনাথ ঠাকুরের 'বীরপুরুষ' কবিতার কথা মনে করিয়ে দেয়।
মায়ের ইচ্ছা পূরণ ও জন্মদিন উদযাপনের এই ব্যতিক্রমী আয়োজন দেখতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মা-ছেলের এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে রবিবার এলাকার শতশত নারী-পুরুষ ও উৎসুক জনতা স্প্ল্যাস প্যারাডাইজ গার্ডেনে ভিড় করেন। উপস্থিত সবাই প্রবাসী এই সিআইপি সন্তানের এমন উদ্যোগের প্রশংসা করেন।

লোড হচ্ছে...