রাজনীতিসোনারগাঁও
তদবির করে সন্ত্রাসীদের বাঁচানো যাবে না: এমপি মান্নান
NewsView

নিউজভিউ
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় কোনো চাঁদাবাজ, মাদককারবারি বা ভূমিদস্যুর ঠাঁই হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা—দেশে আর কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। আজ থেকেই এই আসনে কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না।” তিনি প্রশাসনকে এক সপ্তাহের সময় দিয়ে বলেন, “জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত চিহ্নিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর যারা এসব অপরাধীদের পক্ষে তদবির করতে আসবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এমপি মান্নান আরও বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তর করা হবে। তিনি সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভা শেষে দুপুরে এক মানবিক অনুষ্ঠানে যোগ দেন এমপি মান্নান। উপজেলার অসহায়, দুস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থের চেক বিতরণ করেন তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিয়ে বলেন, জনগণের বিপদে সরকার ও তিনি ব্যক্তিগতভাবে সবসময় পাশে থাকবেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

লোড হচ্ছে...