নারায়ণগঞ্জসোনারগাঁও
অনিয়মের অভিযোগে চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
সারাদেশে চলমান জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে বিভিন্ন অসংগতি ও অনিয়ম ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার ও স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহসহ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, "জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং গ্রাহকদের হয়রানি বন্ধে এই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের আস্থা অটুট রাখা এবং বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
সংকটকালীন সময়ে কোনো ডিলার বা ফিলিং স্টেশন মালিক যাতে তেলের অবৈধ মজুত বা কারসাজি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।

লোড হচ্ছে...