নারায়ণগঞ্জ
নাসিকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন: বাদ যাবে না কোনো শিশু
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে নগর ভবনের টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্র ও অভিভাবক—উভয়ের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা, ডায়রিয়া ও রক্তশূন্যতার ঝুঁকি কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে এ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশাসক জানান, নাসিকের ৩৪০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনে প্রায় ৮০০ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। এছাড়া কোনো কারণে নির্ধারিত দিনে ক্যাপসুল খাওয়ানো সম্ভব না হলে আগামী ১৫ দিনের মধ্যে সেই সুযোগ থাকবে।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, ডা. নাফিয়া ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হিরণসহ নাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...