আন্তর্জাতিক
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার
NewsView5

নিউজভিউ ডেস্ক
প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় অবস্থানরত পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। দুই দেশের মধ্যে আলোচনা ও কূটনৈতিক সমঝোতার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি পাওয়া গেছে। এ ধরনের বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে মালয়েশিয়ায় রোহিঙ্গাদের দ্বারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী। জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আনোয়ার বলেন, রোহিঙ্গারা সড়ক বা জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ ব্যবস্থা নেবে। তারা মালয়েশিয়ার জন্য সমস্যা তৈরি করতে পারে না।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি উঠলেও এতদিন তা বাস্তবায়ন কঠিন ছিল বলে উল্লেখ করেন তিনি। কারণ, মিয়ানমার আগে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাত।
প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বললেও আগে তাদের কোথায় পাঠানো হবে সেই প্রশ্নের উত্তর ছিল না। মিয়ানমার গ্রহণ না করায় মালয়েশিয়াকে তাদের নির্ধারিত স্থানে রাখতে হয়েছিল।
শেষে মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়কে স্থানীয় আইন মেনে চলার এবং সাধারণ মানুষের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম।

লোড হচ্ছে...