নারায়ণগঞ্জ
ইট-পাথরের নয় সবুজ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় মাসুদুজ্জামানের
NewsView

নিউজ ভিউ
এবার ইট-পাথরের নয়, সবুজ নগরী গড়ার প্রত্যয় জানালেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তিনি নারায়ণগঞ্জ সিটি পার্কে বৃক্ষমেলার উদ্বোধনকালে এই প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় নাগরিক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরাে এতে উপস্থিতিত ছিলেন।
উদ্বোধনকালে মাসুদুজ্জামান বলেন, অপরিকল্পিত নগরায়নে নারায়ণগঞ্জ শহর সবুজ হারিয়ে ইট-পাথরের নগরে পরিণত হয়েছে। শীতলক্ষ্যা নদীও মৃতপ্রায়। বিশ্ব উষ্ণায়নের প্রভাব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহর ও পৃথিবীকে বাসযোগ্য রাখতে হবে। সবুজায়নকে সফলভাবে এগিয়ে নিতে হবে। পরিবেশবন্ধু মাসুদ ৫ টাকায় বৃক্ষ বিতরণকে স্বাগত জানান। তিনি সবাইকে বৃক্ষপ্রেমি হওয়ার ডাক দেন। একই সঙ্গে নদী দূষণ রোধ করার আহ্বান জানান পরিবেশবন্ধু মাসুদ।
তিনি আশা করেন, এই উদ্যোগ নগরবাসীর পরিবেশ সচেতনতা বাড়াবে। শীতলক্ষ্যা নদী আবার তার পুরোনো রূপ ফিরে আসবে।
আয়োজনটি ব্যতিক্রম ও ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় হওয়ায় মানুষের ব্যাপক সাড়া দেখা গেছে। জেরিন আক্তার নামে একজন স্থানীয় তরুণীর মন্তব্য- ‘নারায়ণগঞ্জের উন্নয়নে এ ধরনের অভিভাকই দরকার।’

লোড হচ্ছে...