রাজনীতিসদর
দীর্ঘ আত্মগোপন শেষে মিজমিজিতে গ্রেপ্তার ওলামা লীগ নেতা
NewsView

নিউজভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক হামলার ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে ধরা পড়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিব (৬০)। রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি
চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর বিস্ফোরক হামলার ঘটনায় আব্দুল মোতালিব অন্যতম এজাহারনামীয় আসামি ছিলেন। মামলার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি; গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে মিজমিজি এলাকা থেকে তাকে জালে ফেলে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্দুল মোতালিব বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিনের পলাতক জীবন শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাঁকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”
উল্লেখ্য, ৫ আগস্ট
সময়ে সিদ্ধিরগঞ্জসহ সারা দেশেই বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

লোড হচ্ছে...