বিজ্ঞান ও প্রযুক্তি
প্রযুক্তির দুনিয়ায় চমক, এআই এখন প্রাত্যহিক জীবনের সঙ্গী
NewsView

নিউজভিউ
২০২৬ সালকে বলা হচ্ছে ‘এআই বাস্তবতার বছর’। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল চ্যাটবটের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং স্মার্ট চশমা থেকে শুরু করে ঘরের আয়না পর্যন্ত পৌঁছে গেছে। মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও গতিশীল করতে বাজারে এসেছে বেশ কিছু উদ্ভাবনী গেজেট। চলুন একনজরে দেখে নিই এ বছরের সেরা কিছু প্রযুক্তি পণ্য।
এ বছর স্মার্ট চশমার জগতে বড় পরিবর্তন এনেছে এক্স রিয়াল ওয়ান (Xreal 1S AR glasses)। এটি সাশ্রয়ী মূল্যে ১,২০০ পিক্সেল রেজোলিউশন এবং ৭০০ নিট উজ্জ্বলতার এক বিশাল ভার্চুয়াল স্ক্রিন দেয়, যা যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে যুক্ত করে বড় পর্দায় সিনেমা দেখা বা গেম খেলার অভিজ্ঞতা দেয়। অন্যদিকে, ইভেন রিয়ালিটি জি টু (Even Realities G2) চশমায় কোনো ক্যামেরা বা স্পিকার নেই। এটি সাধারণ চশমার মতো হলেও চোখের সামনে তথ্য অনুবাদক বা নেভিগেটর হিসেবে কাজ করে।
আঙুলে পরার আংটি এখন আপনার চিকিৎসকের ভূমিকা পালন করবে। রিংকন জেন-৩ (Ringconn Gen3) স্মার্ট রিং এখন ১০টি ভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। এর বিশেষ সেন্সর রক্তচাপ, হার্ট রেট, অক্সিজেন লেভেল এবং ঘুমের হিসাব রাখার পাশাপাশি শারীরিক কোনো ঝুঁকি থাকলে ভাইব্রেশনের মাধ্যমে সতর্ক করতে পারে।
ঘর পরিষ্কারের রোবট ভ্যাকিউম ক্লিনারের দিন বদলে দিয়েছে রোবোরক জেরস রোভার (Roborock Saros Rover)। এর ভাঁজ করা যায় এমন লম্বা পা রয়েছে, যা ব্যবহার করে এটি অনায়াসেই সিঁড়ি বেয়ে উঠতে পারে এবং পরিষ্কার করতে পারে।
টেলিভিশন প্রযুক্তিতে চমক দিয়েছে এল জি ওয়ালপেপার টিভি (LG W6)। মাত্র ৯.৯ মিলিমিটার পাতলা এই টিভিটি দেয়ালের সঙ্গে ছবির মতো মিশে থাকে। এতে কোনো তারের জটলা নেই, কারণ এটি সম্পূর্ণ ওয়্যারলেস কানেকশন বক্সের মাধ্যমে ৪কে এইচডিআর ছবি প্রদর্শন করে।
গেমারদের জন্য এসেছে হাইপার এক্স ও নিউরেবল-এর যৌথ উদ্ভাবিত হেডসেট। এটি গেম খেলার সময় ইউজারের মস্তিষ্কের ইইজি স্ক্যান করে মনোযোগ বাড়াতে সাহায্য করে। এছাড়া নিউরলজিক্স লংজিভিটি মিরর নামের এক স্মার্ট আয়না উদ্ভাবিত হয়েছে, যা কেবল ব্যবহারকারীর মুখের দিকে তাকিয়েই রক্তপ্রবাহ বিশ্লেষণের মাধ্যমে হার্ট রেট, শারীরিক বয়স ও মানসিক অবস্থা বলে দিতে পারে।
প্রযুক্তিবিদদের মতে, ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয়ভাবেই (Offline AI) কাজ করার সক্ষমতা অর্জন করায় এই গেজেটগুলো আরও ব্যক্তিগত ও সুরক্ষিত হয়ে উঠছে।

লোড হচ্ছে...