রাজনীতিসদর
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইফতার মাহফিল আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (৮ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান।
সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ সোহেল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা এবং জাতীয় শিক্ষক ফোরাম সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি এইচ এম ইয়াসিন আরাফাত।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহাম্মদ সাহিদুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহাম্মদ আবরারুল করিম। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

লোড হচ্ছে...