খেলা
বড় জয় পেল জার্মানি, ড্র করল জাপান
NewsView5

নিউজভিউ ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিমত্তার পরিচয় দিয়েছে জার্মানি। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র করেছে জাপান।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে কুরাসাও লড়াইয়ের ইঙ্গিত দিলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। ফেলিক্স এনমেচা, কেই হাভার্টজ, নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিজ উনদাভের গোলের বন্যায় বড় জয় তুলে নেয় জুলিয়ান নাগেলসম্যানের দল। হাভার্টজ জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাচ শেষে জার্মান কোচ নাগেলসম্যান বলেন, জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পেরে তিনি সন্তুষ্ট। দলের আক্রমণভাগের পারফরম্যান্সও তার প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে আর্লিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে জাপান। ভার্জিল ফন ডিক ও ক্রিসেনসিও সামারভিলের গোলে দুবার এগিয়ে গিয়েছিল ডাচরা। তবে কেইতো নাকামুরা ও ম্যাচের ৮৯ মিনিটে দাইচি কামাদার গোলে হার এড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করে জাপান।
গ্রুপ ‘ই’-এর অপর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আইভরি কোস্ট। আর গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। এছাড়া আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিওকেরেস ও ম্যাতিয়াস সাভেনবার্গ একটি করে গোল করেন।

লোড হচ্ছে...