নারায়ণগঞ্জবন্দর
না.গঞ্জ-৫ আসনে মইনুদ্দিনের বিশাল শোডাউন
NewsView

# নির্বাচনের দিনে গণভোটের আয়োজনের ঘোষণায় জাতি হতাশ হয়েছে
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিশাল মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শহরের নিতাইগঞ্জ, সৈয়দপুর, বন্দর, লাঙ্গলবন্দ ও মদনপুর এলাকায় হাজারের অধিক মোটর সাইকেল নিয়ে এই শোডাউন বের করা হয়।
শোডাউন চলাকালীন বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন।
তিনি বলেন, "নির্বাচনের পূর্বে গণভোটের কথা বলেছি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করার ঘোষণার মাধ্যমে পুরো জাতি হতাশ হয়েছে। নির্বাচনের দিন সকলে ভোট নিয়ে ব্যস্ত থাকায়, জুলাই গণঅভ্যুত্থানে যে শত শত ছাত্র-জনতা জীবন দিয়েছিল, সেই জীবনের ম্যান্ডেট সেদিন ভূলুণ্ঠিত হবে।"
মাওলানা আবদুল জব্বার সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।"
শোডাউনে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...