নারায়ণগঞ্জরূপগঞ্জ
নারায়ণগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী ‘মহামারি নয় নিয়ন্ত্রণে আসবে হাম’
NHP NewsView

নিউজভিউ
দেশে হামের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও তা এখনো জরুরি অবস্থা ঘোষণা করার মতো পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক এলাকায় অবস্থিত লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রথম শিশুর মৃত্যুর খবর পাওয়ার পরপরই আইসিইউ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে প্রয়োজনীয় ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে পর্যাপ্ত টিকার মজুত না থাকার অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকার দ্রুত গ্যাভি ও ইউনিসেফের মাধ্যমে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে। ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান শুরু হলেও সোমবার থেকে তা সারাদেশে একযোগে চালু হলো।
হাম কতদিনে নিয়ন্ত্রণে আসবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো দুর্যোগের নির্দিষ্ট সময়সীমা বলা কঠিন হলেও আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে কমছে। বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই মহামারি বলা যাবে না। যারা এখনই জরুরি অবস্থা ঘোষণার দাবি তুলছেন, তারা না বুঝেই এমন মন্তব্য করছেন বলে তিনি মত দেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, ঢাকার হাসপাতালে ভর্তি অনেক রোগী ঢাকার বাইরের জেলা থেকে আসছেন, তবে রাজধানীতেও টিকাদান জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান।
উল্লেখ্য, দেশব্যাপী এই জরুরি হাম-রুবেলা কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকায় ২০ মে এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত এই কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে চলবে।

লোড হচ্ছে...