রাজনীতিসদর
নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে কারাবন্দি অবস্থায় ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন হুমায়ন কবির। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন মঙ্গলবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বন্দি হুমায়ন কবির অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। সেই থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।

লোড হচ্ছে...