নারায়ণগঞ্জ
মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে তাকে গ্রেফতার করা হলেও বিষয়টি রাতে প্রকাশ্যে আসে।
গ্রেফতার বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদসংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি ওই এলাকার মৃত ওসমান গণির ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী ১৮ বছর বয়সী শিক্ষিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় দুই মাস আগে ওই তরুণী আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগ দেন। যোগদানের পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার (২২ মে) সকাল ৬টার দিকে মাওলানা বেলাল শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

লোড হচ্ছে...