রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে সিপিবির শোক
NewsView

নিউজভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় জেলা সিপিবির নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এম এ শাহীন এক বিবৃতিতে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং দেশে সংসদীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
শোকবার্তায় নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব ও আপসহীন ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর এই প্রয়াণে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হলো।”
সিপিবি নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...