রাজনীতি
ধানের শীষের ছবি ব্যবহার করে বিপাকে কাশেমী, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
NewsView

নিউজভিউ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজের ক্যাম্পে অন্য প্রতীকের ছবি প্রদর্শন করায় জরিমানার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সস্তাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে লড়ছেন। তবে বিএনপি জোটের সমর্থন থাকায় তিনি তার নির্বাচনী ক্যাম্পে খেজুর গাছ প্রতীকের ব্যানারের পাশাপাশি বিএনপি’র ‘ধানের শীষ’ প্রতীকের ছবি ব্যবহার করেছিলেন।
নির্বাচনী আচরণবিধিমালা-২০২৫ এর ৭(ঙ) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী তার প্রচারণায় অন্য কোনো রাজনৈতিক দলের প্রতীক বা ছবি ব্যবহার করতে পারেন না। সস্তাপুর এলাকার নির্বাচনী ক্যাম্পে ধানের শীষের ছবি থাকায় তা স্পষ্টত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হয়। এই অপরাধে আচরণবিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী প্রার্থীর এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তা আদায় করেন।
নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচন কমিশন নির্ধারিত আচরণবিধির বাইরে যে কোনো ধরনের কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রতীক বা ব্যানারের ক্ষেত্রে আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...