জাতীয়
ত্রয়োদশ সংসদ নির্বাচন
পোস্টাল ভোটে নারায়ণগঞ্জের ২৩ হাজার ভোটারের সাড়া
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল প্রতীক্ষিত গণভোটে নিজ এলাকার বাইরে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে নারায়ণগঞ্জের ২৩ হাজার ৪৫৭ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। আধুনিক প্রযুক্তির এই ভোটদান প্রক্রিয়ায় জেলার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, নিবন্ধিতদের মধ্যে ইতোমধ্যে ২৩ হাজার ২৫৭ জন ভোটার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৮ হাজার ৪২৯ জন এবং নারী ভোটার রয়েছেন ৫ হাজার ২৮ জন। এছাড়া আরও প্রায় ২০০ জন ভোটারের আবেদন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রবাসী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিবন্ধনের সুযোগ থাকছে আজ সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের পর আর সময় বাড়ানো হবে না, কারণ এর পর ভোটারদের কাছে ই-মেইল ও ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
আগামী ২১ জানুয়ারি (বুধবার) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে ইসি। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপের মাধ্যমে নিজ আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন। এরপর ব্যালট পেপারে নিজের পছন্দের প্রতীকের পাশে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।
প্রবাসী বাংলাদেশিরা গত ১৯ নভেম্বর থেকে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু করেছিলেন। ভোটিং সিস্টেমের নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসী যদি প্রতীক বরাদ্দের আগে (প্রার্থীর বিষয়ে নিশ্চিত হয়ে) ভোট প্রদান করেন, তবে তাঁর ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী, প্রতীক পাওয়ার পর প্রার্থী দেখেই ভোট দেওয়া নিরাপদ বলে মনে করছে কমিশন।
উল্লেখ্য, এই পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও নিজ এলাকার বাইরে কর্মরত ভোটাররাও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে অনেক নিবন্ধিত ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

লোড হচ্ছে...