জাতীয়
ভিডিও ভাইরাল
পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলা
NewsView6
.jpg)
ফেসবুকে ছড়িয়ে পড়েছে ডিম ছোড়ার দৃশ্য (ইনসেটে আকতার হোসেন)
নিউজভিউ ডেস্ক
পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (২৩ মে) ভোরে এই ঘটনায় একটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। হামলার ঘটনার বিষয়ে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে তিনি লিখেছেন, পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।
এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আকতার হোসেনকে ঘিরে ডিম নিক্ষেপ করছেন, যা তার গায়ে লাগে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়ির ঘটনাও দেখা যায়।
এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আকতারের ওপর হামলা চালিয়েছেন।
এ ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে একটা বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

লোড হচ্ছে...