খেলা
আইসিসির মাসসেরা খেলোয়াড় মুশফিক
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। একই সঙ্গে নারী বিভাগে সেরা হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল।
মে মাসের সেরা হওয়ার দৌড়ে মুশফিক পেছনে ফেলেছেন সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের দিপেন্দ্রা সিং ঐরিকে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সোমবার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়।
গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেন মুশফিক। দুই ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরিতে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করেন তিনি। তার ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ সিরিজ জেতে ২-০ ব্যবধানে।
এই পারফরম্যান্সের মাধ্যমে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন মুশফিকুর রহিম। এর আগে তিনি ২০২১ সালেও একবার এই পুরস্কার জিতেছিলেন।
প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হওয়া তার জন্য গর্বের। তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং দলের সবার অবদান রয়েছে।
তিনি আরও বলেন, এই জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়তা করেছে। ভবিষ্যতেও দেশের সাফল্যে অবদান রাখতে তিনি আশাবাদী।

লোড হচ্ছে...