আন্তর্জাতিক
মিত্রদের ট্রাম্প
সাহস থাকলে হরমুজ প্রণালি থেকে জ্বালানি ছিনিয়ে নিন
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে সহযোগিতা না করায় মিত্র দেশগুলোর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুক্তরাজ্যের নাম উল্লেখ করে তিনি বলেছেন, তাদের উচিত এখন ‘সাহস’ সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যাওয়া এবং নিজেদের প্রয়োজনীয় জ্বালানি সেখান থেকে ‘ছিনিয়ে নেওয়া’।
মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেন। বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে যে তীব্র জ্বালানি সংকট চলছে, সেই প্রেক্ষাপটেই তিনি সরাসরি যুক্তরাজ্যকে লক্ষ্য করে এই তোপ দাগেন।
যুক্তরাজ্যের কঠোর সমালোচনা করে ট্রাম্প লেখেন, “যুক্তরাজ্যের মতো যেসব দেশ ইরানের শাসনব্যবস্থা নির্মূল করার লড়াইয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেছিল এবং এখন হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আপনারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনুন, আমাদের প্রচুর আছে। আর দ্বিতীয়ত, কিছুটা সাহস সঞ্চয় করুন, হরমুজে যান এবং আপনাদের যা প্রয়োজন তা ছিনিয়ে নিন।”
তিনি সাফ জানিয়ে দেন, এখন থেকে দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করতে সেখানে থাকবে না, ঠিক যেভাবে আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না।”
একই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এরই মধ্যে ব্যাপক দুর্বল হয়ে পড়েছে এবং যুদ্ধের ‘কঠিন অংশ’ পার হয়ে গেছে। মিত্রদের প্রতি বিদ্রূপাত্মক সুরে তিনি বলেন, “এখন যান, নিজের তেল নিজেরাই সংগ্রহ করুন!”
উল্লেখ্য যে, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে। এই জলপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকায় এবং সাম্প্রতিক সংঘাতের কারণে চলাচল সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ট্রাম্পের এমন মন্তব্য মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

লোড হচ্ছে...