জাতীয়
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
NewsView5

নিউজভিউ ডেস্ক
ঢাকার পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার রায় রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায়ের জন্য দিন ধার্য করেন।
মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২৪ মে জমা দেওয়া চার্জশিটে তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়।
গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ সোহেল রানা ও স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে।
আলোচিত এ মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচারিক কার্যক্রমও অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়।

লোড হচ্ছে...