নারায়ণগঞ্জ
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন করবো: মাসুম বিল্লাহ
NewsView

নিউজ ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন সংসদ নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ তাঁর মনোনয়ন নিয়ে তৈরি হওয়া গুজবের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, পীর সাহেব চরমোনাইয়ের মনোনয়ন নিয়ে তিনি এই আসনেই আছেন এবং থাকবেন।
সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে তাঁর মনোনয়ন সংক্রান্ত একটি ভুয়া খবর প্রকাশিত হওয়ার পর, মুফতি মাসুম বিল্লাহ এটিকে ‘খুবই নিন্দনীয়’ বলে আখ্যা দেন। রোববার (৭ ডিসেম্বর) ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, "পীর সাহেব চরমোনাই মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ; কোনো গুজবে কান দিবেন না।" তিনি নিশ্চিত করে বলেন, "কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে নির্বাচন করবো এটাই বাস্তব। কারো কানকথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করবো সবাইকে।" তিনি জানান, প্রতিদিনই তিনি মাঠে ময়দানে বিভিন্ন স্থানে হাতপাখার পক্ষে গণসংযোগ করে যাচ্ছেন।
এই পথসভায় মুফতি মাসুম বিল্লাহ আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও কথা বলেন। তিনি বলেন, আগামীতে ৮ দলের সমন্বয়ে বৃহৎ ইসলামী ঐক্য গঠন হতে যাচ্ছে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, "আগামীতে ইসলামী শক্তিকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসাবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, ইনশাআল্লাহ।"
এসময় তাঁর সঙ্গে বন্দর থানা সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...