নারায়ণগঞ্জ
ত্বকী হত্যার প্রতিবাদে সোমবার শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার বিচার প্রক্রিয়া সাড়ে এগারো বছর ধরে বন্ধ থাকার পর সরকার পরিবর্তনের পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। ত্বকী হত্যার ১৫৩ মাস পূর্তি উপলক্ষে একটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্বকী হত্যার এই দীর্ঘসূত্রতা দেশের বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ। এতে আরও উল্লেখ করা হয় যে, শেখ হাসিনার শাসনামলে সাড়ে এগারো বছর ধরে বিচারটি বন্ধ ছিল। সরকার বদলের পর বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হলেও এর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

লোড হচ্ছে...