নারায়ণগঞ্জবন্দর
ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের প্রেমতলা স্নানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরাফাত (১১)। সে ওই এলাকার আছা মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার সময় আরাফাত প্রেমতলা স্নানঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে সে গভীর তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং বন্দর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় পৌঁনে এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর পৌঁনে ১টার দিকে নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁতার না জানা এবং নদের গভীরতা আন্দাজ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।

লোড হচ্ছে...