নারায়ণগঞ্জসদর
ইসলামী ও সমমনা ৮ দলের বৈঠক
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলায় ইসলামী ও সমমনা আন্দোলনরত আটটি দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিশ্চিত করতে এই বৈঠকটি সোমবার (১৫ ডিসেম্বর) রাত আটটায় খেলাফত মজলিসের মহানগর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সব দলের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলার জন্য একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। এ সময় নেতৃবৃন্দ দৃঢ় সিদ্ধান্ত নেন যে, কেন্দ্র থেকে এই জোটের পক্ষ থেকে যাকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, তাকে সম্মিলিতভাবে বিজয়ী করার জন্য তারা কাজ করবেন।
খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, জেলা সভাপতি মুমিনুল হক সরকার, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা উবাইদুল কাদের নদভী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক ডাঃ আল-আমীন রাকিব, এবং খেলাফত আন্দোলনের জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী প্রমুখ।

লোড হচ্ছে...