রাজনীতিসদর
নারায়ণগঞ্জে মন্ত্রী রবিউল আলম
ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা
NewsView

নিউজভিউ
আমদানিকৃত পণ্য গুদামে খালাস না করে মাসের পর মাস মাঝনদীতে লাইটার জাহাজে জমিয়ে রাখার ‘সিন্ডিকেট’ ভাঙতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতরে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে তিনি আমদানি করা গম ও ভুট্টা বোঝাই কয়েকটি লাইটার জাহাজ দীর্ঘ সময় ধরে নোঙর করে রাখা দেখে ক্ষোভ প্রকাশ করেন। নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খায়রুন নেসা জানান, নিয়ম অনুযায়ী ৩ দিনের মধ্যে পণ্য খালাসের কথা থাকলেও ৬ থেকে ১৮ দিন পর্যন্ত জাহাজগুলো নদীতে বসিয়ে রাখা হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তরের ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার লেফটেন্যান্ট কমান্ডার ডিকসন চৌধুরী জানান, অভিযানে “মদিনা গ্রুপ”, “এসএস ট্রেডিং”, “বিসমিল্লাহ ট্রেডার্স” ও “আমান গ্রুপ”-এর পণ্যবোঝাই জাহাজগুলোকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। মন্ত্রী এই ৪টি কোম্পানির বিরুদ্ধে নিয়মিত মামলা (Regular Case) করার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, "লাইটার জাহাজে পণ্য খালাস না করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চললে দায়ীদের ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।"
পরিবহন খাতের শৃঙ্খলা নিয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "পরিবহন সেক্টরকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে—ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি এবার ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব সংস্থা এবার তৎপর থাকবে।" তিনি আরও জানান, যেখানেই যানজট বা বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে মন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন রেল প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। এছাড়া নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌ-মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে মন্ত্রী বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন এবং খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনালের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।

লোড হচ্ছে...