নারায়ণগঞ্জ
ডেভিল হান্ট: নারায়ণগঞ্জে ৯ জন গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক সর্বমোট ৯ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার “অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২” কার্যক্রমের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সদর মডেল থানা থেকে রাকিবুল হাসান মিল্টন (৩৮); ফতুল্লা মডেল থানা থেকে মোঃ রুহুল আমিন (৫৩), জাতীয় পার্টি ও পরিবহন শ্রমিক লীগ নেতা হাজী বজলুর রহমান রিপন এবং ছাত্রলীগ কর্মী ইমতিয়াজ রহমান রাফি; সিদ্ধিরগঞ্জ থানা থেকে মোঃ ফজলুল হক (৭৩); বন্দর থানা থেকে মোঃ দেলোয়ার হোসেন (৫৫); রূপগঞ্জ থানা থেকে আব্দুল হাই (৪৭); এবং আড়াইহাজার থানা থেকে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৮) ও মোঃ রাশেদুজ্জামান (৪৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলার সাতটি থানায় পরিচালিত চেকপোস্টের মাধ্যমে ৮১টি গাড়ি এবং ২৩৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়েছে।

লোড হচ্ছে...