নারায়ণগঞ্জ
সাংবাদিক সৈকতের বাবার মৃত্যুতে এনজেটিজেএ'র শোক
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকতের বাবা, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল হাই ভূঁইয়ার (৮০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনজেটিজেএ)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে এনজেটিজেএ’র সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাদ আছর ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বায়তুল আকসা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাসদাইর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

লোড হচ্ছে...