রাজনীতিসদর
সদরে বাসদ প্রার্থী বিপ্লবের গণসংযোগ
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অর্থে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সুস্থ নির্বাচনী সংস্কৃতি গড়ার ডাক দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের নয়ামাটি, মন্ডলপাড়া এবং ডিআইটি এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণসংযোগ পরবর্তী পথসভায় আবু নাঈম খান বিপ্লব বলেন, “আমরা এমন একটি সংসদ দেখতে চাই যা জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হবে। সংসদ যেন কেবল কোটিপতিদের ক্লাব না হয়, কিংবা জনগণের ওপর নিপীড়নমূলক আইন তৈরি করে দেশের সম্পদ ভাগবাটোয়ারা করার জায়গায় পরিণত না হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ ও আদর্শবান মানুষের সংসদে যাওয়া অত্যন্ত জরুরি।”
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বাসদ এই নেতা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। একই সাথে নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তি বা ‘মবস সন্ত্রাস’ যেন সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে না পারে, সেদিকে সরকারকে কঠোর নজর রাখার অনুরোধ জানান তিনি।
বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, ১৫ নং ওয়ার্ড বাসদ নেতা তাজুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় বামপন্থী নেতারা।

লোড হচ্ছে...