রাজনীতিসদর
মা হারালেন এটিএম কামাল
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট নারী নেত্রী শাহানা খানম চৌধুরী আর নেই। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মিশনপাড়া এলাকার নিজ বাসভবন ‘সোনারগাঁ ভবন’-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের জননী।
মরহুমা শাহানা খানম চৌধুরী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে 'জাগো দল' এর মাধ্যমে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু। তিনি দীর্ঘ সময় নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবায় তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক এবং লায়োনেস ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়াও মিশনপাড়া পঞ্চায়েতের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি ছিলেন অগ্রণী।
শিক্ষাক্ষেত্রেও শাহানা খানম চৌধুরীর অবদান চিরস্মরণীয়। বারদী রিভার গার্লস স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে প্রায় ২০ বছর তিনি আলোকবর্তিকা হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানাজা ও দাফন: মরহুমার প্রথম জানাজা সোমবার (৫ জানুয়ারি) বাদ এশা মিশনপাড়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সোনারগাঁ উপজেলার মসলন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর এই আকস্মিক প্রয়াণে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...