জাতীয়
গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
NewsView

নিউজভিউ
রাজধানীর কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। টানা দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হাসান মোল্লাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। সংকটাপন্ন অবস্থায় ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসান মোল্লার শরীরে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। শুক্রবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক থেকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। বিকেলের দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এম সাইফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লা আজ বিকেলে মারা গেছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।”

লোড হচ্ছে...