রাজনীতিসদর
শিক্ষার্থীদের প্রশাসক মামুন মাহমুদ
বিশ্বমানের নাগরিক হতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে
NHP NewsView

নিউজভিউ
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “তোমরা যদি বিশ্বমানের হয়ে উঠতে পারো, তবে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আজকের এই বিদায় আসলে বিদায় নয়, এটি তোমাদের আরও উচ্চধাপে উত্তীর্ণ করার একটি বিশেষ প্রক্রিয়া।”
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের দু’টি পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় এবং বিকেলে পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তব্যের শুরুতেই অধ্যাপক মামুন মাহমুদ শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখার পরামর্শ দিয়ে বলেন, “মাধ্যমিক পর্যায় শেষ করে তোমরা এখন উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর পরিসরে প্রবেশ করবে। প্রতিটি ধাপে তোমাদের সফল হতে হবে। আমরা দোয়া করি, তোমরা শুধু বাংলাদেশের যোগ্য নাগরিক নয়, বরং বিশ্বের বুকে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করো।”
মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের ১২টি বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সাবেক সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যদিকে, রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, দাতা সদস্য মহিউদ্দিন এবং জেলা ও মহানগরের যুবদল নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...