রাজনীতিসদর
নির্বাচনের পর কথা কেউ রাখে না: সেলিম মাহমুদ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদের প্রার্থী সেলিম মাহমুদ বলেছেন, ফতুল্লা এলাকার প্রধান সংকট হলো ভয়াবহ জলাবদ্ধতা, মশার উপদ্রব এবং মাত্রাতিরিক্ত ধুলাবালি ও ধোঁয়া। বিগত দিনগুলোতে এই আসনের কোনো সংসদ সদস্যই জনগণের এই মৌলিক দুর্ভোগগুলো নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে সেলিম মাহমুদ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের নাগরিক সংকটের কথা শোনেন। তিনি অভিযোগ করে বলেন, প্রতিটি নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো গালভরা নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর সেই কথা কেউ রাখে না। ফলে সাধারণ মানুষ বারবার প্রতারিত হয়। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন যেন অতীতের মতো না হয় এবং মানুষ যাতে তার অধিকার ফিরে পায়, সেই প্রত্যাশা সবার। তিনি প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে এলাকাকে জলাবদ্ধতা ও দূষণমুক্ত করাই হবে তাঁর প্রধান কাজ।
প্রচারণার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ। এছাড়াও ফতুল্লা থানা বাসদ নেতা জামাল হোসেন, ছাত্র ফ্রন্টের নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন ও জিহাদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই গণসংযোগে অংশ নেন।
এনায়েতনগরের অলিগলি ও হাট-বাজারে প্রচারণার সময় সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। সেলিম মাহমুদ সকলকে ‘মই’ মার্কায় ভোট দিয়ে একটি বৈষম্যহীন ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...