রাজনীতিসদর
নারায়ণগঞ্জে ১৩ এপ্রিল থেকে হকারমুক্ত করার ঘোষণা
লোক দেখানো পদক্ষেপ আর নয়: অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগরীর যানজট ও ফুটপাত দখলজনিত দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। আগামী ১৩ এপ্রিল থেকে পুরো শহরজুড়ে শুরু হতে যাচ্ছে সাঁড়াশি উচ্ছেদ অভিযান। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাসিক ভবনে স্থানীয় ব্যবসায়ী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই ঘোষণা দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে এই অভিযান শুরু হবে জানিয়ে প্রশাসক বলেন, এবার আর লোক দেখানো কোনো পদক্ষেপ নয় বরং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা হবে। বিশেষ করে বঙ্গবন্ধু সড়ক বা বিবি রোডে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। তবে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তাদের জন্য নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের পরিকল্পনাও হাতে নিয়েছে সিটি কর্পোরেশন।
যানজটের অন্যতম কারণ অটোরিকশা ও সিএনজি নিয়ন্ত্রণেও আনা হচ্ছে পরিবর্তন। সভায় জানানো হয়, শহরের ভেতরে চলাচলকারী অটোরিকশার জন্য পৃথক রঙের ‘ডিজিটাল নাম্বার প্লেট’ চালু করা হবে। এর ফলে বাইরে থেকে আসা কোনো যানবাহন অবৈধভাবে শহরে ঢুকে যানজট সৃষ্টি করতে পারবে না। নগরীর শৃঙ্খলায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় বিকেএমইএ-র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ ও আহমেদুর রহমান তনুর মতো ব্যবসায়ী নেতারা প্রশাসনের এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা জানান, একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে ফুটপাত দখলমুক্ত রাখা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।
নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমের উপস্থিতিতে সভায় আরও বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহিন ও হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দ। ১৩ এপ্রিলের এই ঘোষণায় সাধারণ মানুষের মনে নতুন করে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

লোড হচ্ছে...