নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে ককটেল বিস্ফোরণে সন্দেহভাজন একজন আটক
NewsView

আড়াইহাজার উপজেলায় ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তা পায়রা চত্বর এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই নাশকতার পর সন্দেহভাজন হিসেবে মোবারক হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আড়াইহাজার উপজেলার প্রবেশ পথ চৌরাস্তা পায়রা চত্বর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আকস্মিক এই বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে দ্রুত আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকেই পুলিশ মোবারক হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মোবারক হোসেন ককটেল বিস্ফোরণের সময় অস্বাভাবিকভাবে দৌড় দিচ্ছিলেন। এই আচরণের কারণে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং বর্তমানে এ বিষয়ে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক মোবারক হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

লোড হচ্ছে...