রাজনীতিসোনারগাঁও
হাতপাখার কোনো প্রার্থী সরেননি, কার্যক্রম চলবে: ইসলামী আন্দোলন
NewsView

নিউজভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাঁচপুররের দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলাম বলেন, "আমীরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাইর অক্লান্ত প্রচেষ্টায় দেশে ইসলামী দলগুলোর মধ্যে একটি বৃহত্তর ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, এই শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। তবে অত্যন্ত দুঃখের সাথে বলছি, যাদের কারণে এই ঐক্য প্রক্রিয়া বিনষ্ট হবে, এ দেশের সচেতন জাতি তাদের কোনোভাবেই ক্ষমা করবে না।"
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ নগর সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুহা. সুলতান মাহমুদ বলেন, "নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আমাদের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র থেকে পরবর্তী কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত হাতপাখার প্রতিটি প্রার্থী তাদের নির্বাচনী কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন এবং যাবেন। আমাদের কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি এবং মাঠ থেকেও সরে যাননি।"
সমন্বয়কারী হাজী নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা ছানাউল্লাহ নূরী, সুলতান মাহমুদ, ফারুক আহমাদ মুন্সী এবং মাওলানা আবুল কালামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সভায় নির্বাচনের প্রস্তুতি আরও বেগবান করতে নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

লোড হচ্ছে...