নারায়ণগঞ্জবন্দর
ঝটিকা মশাল মিছিলে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযান 'অপরেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগ এনেছে পুলিশ।
বুধবার রাতে কলাগাছিয়া ইউনিয়নের মীরকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সুমন (৩৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি মৃত রোস্তম আলীর ছেলে এবং স্থানীয়ভাবে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বন্দর থানার দায়েরকৃত মামলা নং ১১(১১)২৫-এ গ্রেপ্তারকৃত সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, গত ৬ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠনের প্রায় ৫০ থেকে ৫৫ সদস্যের একটি দল পাকা রাস্তার উপরে জড়ো হয়। ওই দলটি শেখ হাসিনা ও অয়ন ওসমানের ছবি সম্বলিত ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করে।
পুলিশ বিষয়টি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। তবে পুলিশ অভিযান শুরু করার আগেই মিছিল অংশগ্রহণকারীরা মোটরসাইকেল যোগে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঢাকার দিকে চলে যায়। সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

লোড হচ্ছে...