রাজনীতি
নারায়ণগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৩জন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে ছিটকে পড়া তিনজন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
প্রার্থিতা ফিরে পাওয়া তিনজন হলেন, আরিফ ভূঁইয়া: নারায়ণগঞ্জ-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী। নাহিদ হোসেন: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী। সেলিম আহমেদ: নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী।
এর আগে গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির হলফনামায় তথ্য গোপন ও বিভিন্ন কারিগরি ত্রুটির অভিযোগে এই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন তারা। আপিল শুনানিতে নিজেদের সপক্ষে সঠিক তথ্য ও যুক্তি উপস্থাপন করায় কমিশন তাদের মনোনয়নপত্রের বৈধতা দেয়।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে। এরপরই চূড়ান্ত হবে মহাজোট বা জোটের বাইরের লড়াইয়ে কারা থাকছেন নির্বাচনী লড়াইয়ের শেষ পর্যন্ত।

লোড হচ্ছে...