জাতীয়
বইমেলা উদ্বোধকালে গার্মেন্টস শ্রমিক সুমি
সুযোগ পেলে আমরা গার্মেন্টস শ্রমিকরাও মেলায় যাই বই পড়ি
NewsView

নিউজভিউ
কবি কাজল কাননের একক অনলাইন বইমেলার উদ্বোধক গার্মেন্টস শ্রমিক সুমা বেগম সুমি বলেছেন, আমরা গার্মেনস শ্রমিকরাও অনেকে বইমেলায় যাই, বই পড়ি। আজকে এই বইমেলা উদ্বোধন করতে এসে আমি আমার সন্তানের উদ্দেশ্যে বলবো-ে সে যেন বই পড়ে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে কাজলকানন ডটকম (kajalkanan.com) আয়োজিত বইমেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মান গ্রহণ করেন ফুটপাতের বইদোকানি- উৎফল রায়, দেলোয়ার হোসেন ও আব্দুল মজিদ। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি।
‘ফুটপাতের বইওয়ালf’ বিষয়ে আলোচনা করেন লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর। অনুষ্ঠানে গান করেন সময়ের শিল্পী অমল আকাশ ও কিশোর ব্যান্ড গঙ্গাফড়িং। এতে কাজল কাননের নতুন কাব্যগ্রন্থ ‘রূহের ভিতর বহিছে তার দিদার’ পাঠ উন্মোচিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন,শিল্পী খন্দকার নাছির আহাম্মদ।
স্বাগত বক্তব্য রাখেন, শ্রুতির সভাপতি ধীমান সাহা জুয়েল, আরও আলোচনা করেন কবি ও শিল্পী আহমেদ বাবলু।
অনুষ্ঠানে কাজল কাননের কবিতা থেকে আবৃত্তি করেন সৌরি ছোঁয়া,গান পরিবেশন করেন শিল্পী অমল আকাশ ও কিশোর ব্যান্ড দল ‘গঙ্গাফড়িং।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রশিল্পী সুমনা আক্তার।
আয়োজকরা জানান, এই মেলার বইটির পিডিএফ কেনা যাবে kajalkanan.com থেকে।

লোড হচ্ছে...